মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে পুকুরে ডুবে শিশুর প্রাণহানী

  • আপডেট টাইম রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪০১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর প্রাণহানী ঘটেছে। গতকাল শনিবার দুপুরের দিকে আজমিরীগঞ্জ পৌরসভার শরীফনগর নতুনহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মোহনা আক্তার (৮)। সে ওই গ্রামের যুব মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় মোহনা। পরে বাড়িতে শিশুটিকে দীর্ঘণ না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুর থেকে মোহনার মরদেহ উদ্ধার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার জানান, মোহনা সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তার পরিবার জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা ময়নাতদন্ত ছাড়াই শিশুটির দাফন সম্পন্ন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com