বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে এক যুবক ধরাশায়ী

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে এক যুবক ধরাশায়ী হয়েছে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে তাকে লাখাই থানায় সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, পশ্চিম বুল্লা গ্রামের শামসুল হকের পুত্র আতাউর রহমান ইমরান গতকাল ওই সময় ভূমি অফিসে চাঁদাবাজি করতে যায়। এক পর্যায়ে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারিরা তাকে উত্তম মধ্যম দিয়ে লাখাই থানায় সোপর্দ করে। পরে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে। এক পর্যায়ে তার অভিভাবকরা এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। তারা এই অঙ্গীকার করেন যে, যদি ইমরান দোষী হয় তাকে রবিবার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে হাজির করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, তাকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। স্বাক্ষি প্রমাণে প্রমাণিত হলে রবিবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। লাখাই থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন জানান, অফিসের কর্মচারীরা তাকে থানায় দিয়ে যায়। পরে ইউএনও’ মহোয়ের নিকট নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com