বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বেকারী ও চাঁদনী ফুডকে ২৫ হাজার টাকা জরিমনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারের দেওয়া নির্দেশে আলুর বাজার স্থিতিশীল রাখতে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অফিভযানে পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার দাউদনগর বাজের আলু বেশি দামে বিক্রির বিষয়টি ধরা পড়লে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সরেজমিনে উপস্থিত থেকে ৪০০ কেজি আলু ৩৫ টাকায় বিক্রি করা হয়। প্রতিটি ক্রেতাকে ২ কেজি করে আলু ক্রয়ের ব্যবস্থা করে দেন। এসময় বাজার করতে আসা ক্রেতারা ভোক্তা সংরক্ষণের সহাকারী পরিচালক দেবানন্দ সিনহাকে ধন্যবাদ জানান। অভিযান চলাকালে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ ও অনুমোদনিহীন রং ব্যবহার এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করার অপরাধে পুরাণ বাজার আউলিয়া বেকারীকে ১০ হাজার টাকা, পূর্ব লেঞ্জাপারার চাঁদনী ফুডকে ১৫ হাজার টাকাসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমনা করা হয়। অভিযান পরিচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা তাকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com