বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে এসডিএম ফাউন্ডেশনের উদ্যোগে একমিডিয়া সংলাপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ’জাতীয় বাজেট প্রক্রিয়ার বিকেন্দ্রিকরণের লক্ষে জাতীয় নীতিমালা কাঠামো বিশ্লেষণ ও জনবান্ধব বাজেট বাস্তবায়নে’ হবিগঞ্জে একমিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধ্বার (২১ অক্টোবর) বেলা ১২টায় দৈনিক প্রভাকরের সভাকক্ষে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সহযোগিতায় ও এসডিএম ফাউন্ডেশনের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণবের সভাপতিত্বে ও সাংবাদিক শরীফ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিয়াদ ও সৈয়দ এখলাছুর রহমান খোকন। এছাড়াও আরো ২৫ জন গণমাধ্যমকর্মী এ সংলাপে অংশ নেন। আলোচনায় হবিগঞ্জ জেলার উন্নয়নেবিভিন্ন বিষয় উঠে আসে। বক্তারা বলেন, জেলার প্রান্তিক অঞ্চলসমূহের নারীদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া হাওর অঞ্চলের নারীদের অর্থনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত করতে হবে। বানিয়াচংয়ের লক্ষ্মীবাউর হাওর, বিথঙ্গলের বড় আখড়া, সাগরদীঘি, রাজবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে সুবিধাবঞ্চিত ওই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি হবে। হবিগঞ্জের দরিদ্র মৎস্যজীবী সম্পদ্রায় ও চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নতিকল্পে বাজেটে বিশেষ নজর দিতে হবে। করোনা ভাইরাসের কারণে হবিগঞ্জের সংবাদমাধ্যম ও গণমাধ্যমকর্মীরাব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে। এনিয়ে আগামী বাজেটে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখার জন্য দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com