বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ১২০টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর অনুদান বন্টন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৬০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার বিকাল ৫ ঘটিকার সময় মাধবপুর মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর অনুদান বন্টন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান ও অনুদান বন্টন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা সুকুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, সুনীল দাস প্রমূখ। উল্লেখ্য, উপজেলার ১২০টি পূজামন্ডপে প্রতিটিতে ১৯ হাজার ৩শ টাকা করে সমহারে বন্টন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com