বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক ॥ ৭ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৭৩১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই মোঃ কাওছার মাহমুদ তোরণ, এএসআই এবি সিদ্দিক, এএসআই বিধান রায়, এএসআই লিটন চন্দ্র পাল ও সঙ্গীয় ফোর্সসহ শায়েস্তাগঞ্জ থানাধীন পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ পিছ নিষিদ্ধ ইয়াবা টেবলেট সহ মোঃ সেলিম মিয়া (২৮) কে হাতেনাতে আটক করে। আটককৃত আসামী সেলিম মিয়া হবিগঞ্জ থানার লস্করপুর ইউনিয়নের ধরমপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে। ঘটনাস্থলে খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত মোঃ সেলিম মিয়াকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com