বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পৌর যুবলীগের মতামত ছাড়া মেয়র প্রার্থী রাহেলকে সমর্থন দেওয়ায় সিদ্ধান্ত বয়কট

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬১৫ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ নবীগঞ্জে পৌর নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলা যুবলীগের সিন্ধান্ত বয়কট করেছে পৌর যুবলীগ। গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ পরিবার ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত মানহানিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের দাবীতে নবীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় নবীগঞ্জ পৌর মেয়র প্রার্থী হিসেবে গোলাম রসুল চৌধুরী রাহেলকে দেয়া নবীগঞ্জ উপজেলা যুবলীগের সিন্ধান্ত বয়কট করে পৌর যুবলীগ।
বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। পথ সভায় পৌর যুবলীগের আহবায়ক ফজল চৌধুরী বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ পরিবার ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত মানহানিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের দাবীতে আমরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করি কিন্তু নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক নেতাকর্মীদের মতামত ছাড়াই গত বুধবার নবীগঞ্জ পৌর মেয়র প্রার্থী হিসেবে গোলাম রসুল চৌধুরী রাহেলকে যুবলীগের সমর্থন দেন। যেহেতু নির্বাচনের তপশীল ঘোষণা হয়নি সেহেতু তাকে সমর্থন দেয়া অযুক্তিক মনে করছি। তাই আমরা গোলাম রসুল চৌধুরী রাহেলকে সমর্থন দেয়ার বিষয়টি বয়কট করছি।
নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের প্রচার সম্পাদক শেখ আব্দুল হাকিম, সমাজ কল্যাণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী সুমন, নবীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক আমিনুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, পৌর যুবলীগের সদস্য এটিএম রুকেল, পিকলু চৌধুরী, বুবেল চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বোরহান উদ্দিন মাছুম, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পারভেজ চৌধুরী, মহিনুর রহমান, দিপন আহমেদ মুন্না, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, মাসুদ, রাকিব প্রমূখ। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com