বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ১ বকাটের উৎপাতে কলেজ ছাত্রীর জীবন বিপন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক বকাটের উৎপাতে জনৈকা কলেজ ছাত্রী ও তার পরিবার অতিষ্ট হয়ে উঠেছে। হতাশা ও আতংকের মাঝে দিন কাটাচ্ছে মেয়েটির পরিবার। উক্ত বকাটে উপজেলার রায়ঘর গ্রামের আব্দুল আজিজের ছেলে আহমদ জয়। এ ব্যাপারে কলেজ ছাত্রীর মা নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মনির মিয়া মেয়ে আউশকান্দি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত। কলেজে আসা যাওয়ার পথে দীঘলবাক ইউপির রায়ঘর গ্রামের আব্দুল আজিজের ছেলে আহমদ জয় মেয়েটিকে উত্যক্ত করে। এক পর্যায়ে তার সাথে সম্পর্ক স্থাপন করে মেয়েটির ব্যবহৃত মোবাইল থেকে ওই ছাত্রীর ব্যক্তিগত কিছু ছবি তার মোবাইলে নিয়ে যায়। পরে ওই ছবি গুলো ইন্টারন্যাটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এদিকে আহমদ জয় বিবাহের প্রস্তাব নিয়ে ওই ছাত্রীর পরিবারের কাছে গেলে তারা অভিভাবক পাটাতে বলেন। এতে সে অনীহা জানায়। ফলে মেয়ের পরিবার অভিভাবক ছাড়া তাদের মেয়েকে বিয়ে দিতে অপারগতা জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ছাত্রীর ছবি আপলোড করে অশ্লীল কথাবার্তা লিখে। এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরীর সেলিমের মধ্যস্থতায় শালিস বিচারে বিষয়টি নিস্পত্তি হয়। বকাটে ছেলে ও তার বড় ভাই ভবিষ্যতে ওই ছাত্রীকে বিরক্ত করবে না মর্মে অঙ্গীকার করে। সম্প্রতি ওই বকাটে আহমদ জয় পুণঃরায় ওই ছাত্রীর নাম ব্যবহার করে একটি পেইক ফেসবুক আইডি খোলে তার ছবি ও মোবাইল নম্বার ব্যবহার করে বিশ্রী ভাষায় কথাবার্তা লিখে ন্যাটে প্রচার করে। এক পর্যায়ে মেয়ের আত্মীয় স্বজনের মোবাইলে ইমুতে এ সব লেখা ও ছবি তার মোবাইলের ইমু থেকে প্রেরণ করে। এছাড়া মেয়ের পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। ফলে ওই কলেজ ছাত্রীসহ তার পরিবার আতংকের মাঝে দিনাতিপাত করছেন। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবগত করা হয়েছে বলে তারা জানান। এদিকে নিরূপায় হয়ে ওই পরিবার নবীগঞ্জ থানায় এক সপ্তাহ আগে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরও বন্ধ হয়নি উক্ত বকাটের উৎপাত। প্রতিনিয়ত হুমকীর মুখে আতংক ও উৎকন্ঠায় জীবন যাপন করছেন ওই ছাত্রী ও তার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com