বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের নবাগত ওসির মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৭৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ থানায় যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জকে জুয়া, জঙ্গীবাদ, মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দও সমাজ থেকে অপরাধ মূলক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন। উক্ত সভায় ভক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ হুমায়ন কবির, সহ-সভাপতি মোঃ জমির আলী, সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ম সম্পাদক অপু দাশ, মুজাম্মেল হোসন, সাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজাল আলী রুস্তম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি আব্দুর রকিব, সাংবাদিক কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাধারণ সম্পাদক আ: সালাম মজনু, যুগ্ম সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান ডিউক। এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) আল মামুন, এসআই কাউছার মাহমুদ তরুণ, এসআই হামিদুর রহমান, এএসআই জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com