বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কাভার্ডভ্যান ট্রাকের সংঘর্ষে আহত ৩

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৪১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কাভার্ড ভ্যানের হেলপার শরিয়তপুর জেলার ইউনুস আলীর ছেলে আরিফ মিয়া (২২) কে এখানে ভর্তি করা হয়েছে এবং ড্রাইভার গাইবান্ধা জেলার ধিরেন এর পুত্র সুবোধ (৩৫) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, আল-আমিন হোটেলের কাছে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার এবং ট্রাকের একজন আহত হয়। তবে তৎক্ষণাৎ আহতদের পরিচয় জানা যায়নি। ট্রাক ও কাভার্ড ভ্যান শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আটক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com