বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

যুক্তরাষ্ট্র ভ্রমন শেষে বাউসা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান যুক্তরাষ্ট্র ভ্রমন শেষে দেশে ফিরে বাউসা ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করেছেন। এ উপলক্ষ্যে গতকাল ইউ.পি কার্যালয়ে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ শেখ ছাদিকুর রহমান শিশু এর সভাপতিত্বে ইউ.পি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-২ মোঃ ফিরুজ মিয়া, প্যানেল চেয়রাম্যান-৩ মোছাঃ নুরুন্নাহার, ইউ.পি সদস্য মোঃ রহমত আলী, মোঃ আব্দুল মন্নান, মোঃ লোকমান উদ্দিন, মোঃ সাইফুর রহমান, মোঃ আব্দুল ছোবহান, ইউ.পি সদস্যা মোছাঃ মরিয়ম বেগম ও মোছাঃ নাছিমা বেগম সহ বাউসা ইউনিয়ন বি.এন.পির সভাপতি মোঃ কাউছার আহমেদ, আরুয়া কলকলিয়া সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান, শেখ নাছির উদ্দিন, মোঃ বাছিতুর রহমান চৌধুরী, মোঃ ফখরুল ইসলাম, নয়ন দাশ ও দফাদার প্রফুল্ল সরকার প্রমূখ। সভার শুরুতে ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে আসায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্টানে চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করায় প্যানেল চেয়ারম্যান-১ শেখ ছাদিকুর রহমান শিশুকে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com