রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

দূর্যোগে সংকটে মানুষের পাশে আছি, আজীবন থাকবো-মজিদ খান এমপি

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৭৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া \ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের ফলে প্রাকৃতিক দূযোগে ক্ষয়ক্ষতির পরিমান অতীতের তুলনায় কম হচ্ছে। আগামীতে আরও কম হবে বলে আমি বিশ^াশ করি। রাজনৈতিক জীবনের শুরু থেকেই বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আজীবন থাকবো। বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলাবাসী হাওর প্রধান এলাকার বাসিন্দা হওয়ায় প্রাকৃতিক দূর্যোগের মুখোমুখি হওয়া স্বাভাবিক একটি ঘটনা। বর্তমান সরকার টেকসই উন্নয়নের প্রতি মনোযোগী। করোনা পরিস্থিতিতেও সরকার কর্মহীন মানুষের পাশে ত্রান সহায়তা নিয়ে পাশে ছিল। পরিকল্পিত ও টেকসই উন্নয়ন হলে দূর্যোগের ঝুকি কমে যাবে বলেও আমি বিশ^াষ করি। বানিয়াচং উপজেলা প্রকল্প কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান। গতকাল ১৩ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, ফায়ার সার্ভিস অফিসার শেখ সৈয়দ, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার। সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ। চলতি বছরও ৭১ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয় করে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ২৪টি দূর্যোগ সহনীয় পাকা ঘর অসহায় হতদরিদ্র মানুষজনকে নির্মাণ করে দেওয়া হয়েছে বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com