রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে স্কুল ব্যাগ, রেইনকোট ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ ও স্কুল মাঠ ও রাস্তার সুবিধাজনক স্থানে বৃক্ষ রোপন কর্মসচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সুরমা চা-বাগানের ২০নং ডিভিশনের নাচঘর এলাকায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম স্কুল ব্যাগ ও রেইনকোট বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, সৈয়দ মাহদী হাসান, পঞ্চায়েত নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ২৪৬ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ এবং ১৩৬ জন চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। এর আগে মাধবপুর উপজেলা সদর থেকে বুল্লা হয়ে ছাতিয়াইন রাস্তায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস.এম.ফয়সল এলাকার পিছিয়ে পড়া জনসাধারনের জীবন-মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। ইতিমধ্যে এর কাজ শুরু হয়েছে। ধর্ম বর্ণ নিবিশেষে দেশের সকল নাগরিক যেন সমান অধিকার ভোগ করতে পারে সে পরিবেশ সৃষ্টি করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com