বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় দিগাম্বর শ্মাশান কালী মন্দির ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত সভা উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী এমপি।
বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন, কামরুজ্জামান বশির, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ।
উপজেলার সাতকাপন ইউনিয়নের গকলপুর ও আশপাশের ১৬ গ্রামের চিহ্নিত চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবির জবাবে সভায় উপস্থিত বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ এক সপ্তাহের সময় নেন। এ সময়কালের মধ্যে তিনি চিহ্নিত চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে সভাকে আশ্বস্থ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com