শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুচা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার দুপুরে উপজেলার কাকাইলছেও বাজারের টমটম স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় লোকজন জানান, উপজেলার কাকাইলছেও বাজার থেকে টমটম-যোগে আজমিরীগঞ্জের উদ্দ্যেশে রওনা দেন বুচা মিয়া। তবে টমটমটি কাকাইলছেও বাজার থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই রাস্তার পাশের একটি কালভার্টে ধাক্কা লাগে। এতে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বুচা মিয়া মৃত্যুবরণ করেন।
এদিকে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই লিটন গোপের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বুচা মিয়ার মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে টমটম চালক পলাতক রয়েছে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হেসেন তরফদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com