বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের আনোয়ারপুর পয়েন্ট থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুর বাইপাস এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার পালকী কমিউনিটি সেন্টারের সামন থেকে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকরা হলো আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মৃত হিরণ মিয়ার পুত্র ইমান আলী (৫০) ও বানিয়াচং সদরের আকবর মিয়ার পুত্র সিএনজি চালক সেলিম মিয়া (২৫)। তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার ও সিএনজি জব্দ করা হয়। গাঁজার মূল্য ৫ হাজার টাকা। এ বিষয়ে র‌্যাব বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com