শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাট থানার নবাগত ওসি আলী আশরাফ এর যোগাদান

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানার নবাগত ওসি এম. আলী আশরাফ যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ১০টায় তিনি চুনারুঘাট থানায় দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও শায়েস্তাগঞ্জ থানার ওসি হিসেবে অজয় চন্দ্র দেবকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে আলী আশরাফ মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন এবং অজয় চন্দ্র দেব লাখাই থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। আলী আশরাফ সিরাজগঞ্জ সদর উপজেলার খিদির গ্রামের মোঃ চাঁদ আলীর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে সন্তানের জনক তিনি। এছাড়াও অজয় চন্দ্র দেব সিলেট জেলার ওসমানিনগর এলাকার বাসিন্দা। পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছেন। তবে অজয় চন্দ্র দেব জানিয়েছেন আগামি রবিবার কিংবা সোমবার তিনি শায়েস্তাগঞ্জ থানার দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ফুলের তোড়া দিয়ে আলী আশরাফকে বরণ করে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com