বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জাপা নেতা এম এ কাইয়ুমের ফুফার ইন্তেকাল ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এম এ কাইয়ুমের ফুফা ও লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী মজিদ বক্স এর পিতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব রফিক উল্লাহ (৮৯) ইন্তেকাল করেছেন করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাজ্য সময় গত রাত ১:৩০ মিনিটে তিনি ইন্তেকাল। তিনি নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা লাশ দেশে আসলে দাফন সম্পন্ন হবে। আলহাজ্ব রফিক উল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক হাজী বেলাল হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জালাল উদ্দিন খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডঃ শাহ আবুল খায়ের, সাধারণ সম্পাদক এমরান মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজ এর সভাপতি স্বপন চৌধুরী ও সাধারন সম্পাদক নিয়ামুল করিম অপু। লিয়াকত হোসেন খোকা এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com