মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরের জোসনাকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জোসনা ওরফে কানি জোসনা (৪৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে যশেরআব্দা এলাকার হায়দর আলীর স্ত্রী। গত রবিবার দুপুরে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ (১ম) আদালতের বিচারক কাজি মিজানুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের একটি মামলায় কানি জোসনা নামের ওই নারীর ২০১২ সালে দুই বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানাসহ আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। এরপর থেকে সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে। অবশেষে পুলিশের তাড়া খেয়ে আদালতে হাজির হয়। এ ছাড়াও জোসনা ২০১৮ সালে ৩ মে হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে ১৪ জন কলগার্লসহ তাকে তখনকার ওসি ইয়াসিনুল হকসহ একদল পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com