বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের শায়েস্তানগর থেকে রোটারি ক্লাব সভাপতির মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে দিনদুপুরে রোটারি ক্লাব অব হবিগঞ্জের সভাপতি এবং ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জের সাবেক সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালের মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। এ ঘটনায় সৈয়দ তোফায়েল ইসলাম কামাল হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এতে তিনি উল্লেখ করেন গতকাল সোমবার বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে তিনি অফিস থেকে বাসায় ফিরেন। ওই সময় তিনি শায়েস্তানগর সার্কিট হাউজ রোডস্থ আমিনা এন্ড আলী রেসিডেন্সে তার মালিকানাধীন বাজাজ কেলিভার মোটর সাইকেলটি রেখে বাসায় যান। সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হলে তিনি গ্যারেজে গিয়ে দেখতে পান তার মোটর সাইকেলটি নেই। আশ পাশের সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তিনি সাইকেলটি পাননি। পরে তিনি এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com