বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভায় পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের মতে হবিগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ পৌরভবনে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ, স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস প্রমুখ। ৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। হবিগঞ্জ পৌর এলাকার সাড়ে ৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতিমধ্যে প্রথম দিন ৯শ ৬৩ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। হবিগঞ্জ পৌর এলাকার ১৯টি কেন্দ্রে এ কর্মসূচী চলবে। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতাল ও হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে ছুটির দিন ছাড়া প্রতিদিনই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচীতে ৬ মাস হতে ১ বছরের নীচের শিশুদেরকে নীল রঙের ক্যাপসুল ও ১ বছর হতে ৫ বছরের নীচের শিশুদেরকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com