বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার কর মেলায় সাড়ে ৪০ লক্ষ টাকা আদায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘পৌরসভার কর্মকান্ডকে গতিশীল রাখতে সবচেয়ে বেশী যাদের সহযোগিতা প্রয়োজন তারা হচ্ছেন পৌরবাসী। পৌরসভা একটি পদ্ধতির মধ্য দিয়ে চলে। যারা সেবা গ্রহীতা তারা যদি সে পদ্ধতিকে সাবলীলভাবে মেনে নেয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবেই সেবা কার্যক্রম গতিশীল হয়।’ বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী পানির বিল ও পৌরকরমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার। তিনি বলেন ‘৩ দিনব্যাপী মেলায় কর আদায়ের চিত্রই বলে দেয় বর্তমান মেয়র মোঃ মিজানুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান পৌর পরিষদকে নাগরিকগন সহযোগিতা করতে চান।’ তিনি হবিগঞ্জ পৌরসভার ডাম্পিং স্পট স্থানান্তর বাদ দিলে বাকী যে জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে তার ভূয়শী প্রসংশা করেন। সভাপতির বক্তব্যে মেয়র মোঃ মিজানুর রহমান বলেন ‘পৌরবাসী যেভাবে সহযোগিতা করছেন তা’ অব্যাহত থাকলে আগামীতে পৌরসভার সেবা কার্যক্রম আরো গতিশীল হবে।’ সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ। আরো উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোঃ আলমগীর। সমাপনী দিনে পানির বিল আদায় হয়েছে ১ লক্ষ ৮১ হাজার টাকা এবং পৌরকর আদায় হয়েছে ১০ লক্ষ ৮৪ হাজার টাকা। ৩ দিনে পৌরকর আদায় হয়েছে ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা ও পানির বিল আদায় হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭ শ ৭৩ টাকা। তিন দিনে পানির বিল ও পৌরকর মিলে মোট আদায় হয়েছে ৪০ লক্ষ ৫০ হাজার ৭ শ ৭৩ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com