বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে নতুন দিনের মা সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এসএমসি ও ইউএসএআইডি এর অর্থায়নে পরিচালিত নতুনদিন প্রকল্প, সীমান্তিক গত ২৮ সেপ্টেম্বর বানিয়াচঙ্গের ৩নং ইউনিয়নের অন্তর্গত মহব্বতখানি গ্রামে এক মা সমাবেশের আয়োজন করেন। সমাবেশের উদ্বোধন করেন ৩নং ইউনিয়নের মহিলা মেম্বার হাসেনা বেগম। সমাবেশে শিশুদের ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব নিয়ে পরামর্শ প্রদান করা হয়, এছাড়া ৬ মাস পূর্ণ হবার পর থেকে শিশুদেরকে বাড়তি খাবারের প্রয়োজনীয়তা নিয়ে পরামর্শ দেয়া হয়। শিশুর বাড়তি খাবারের পাশে মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার (যেমন-মনিমিক্স) খাওয়ানোর সুফল বর্ণনা করা করা হয়। মনিমিক্স এ আছে ৫টি ভিটামিন আয়রণ, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন এ এবং ভিটামিন সি যা শিশুর রক্ত স্বল্পতা দূর করে, শিশুর স্বাভাবিক ওজন বজায় রাখে যার ফলে শিশু শক্তিতে বাড়ে ও বুদ্ধিতে বাড়ে। এজন্য আগামী দিনের প্রতিটি শিশুকে পুষ্টির চাহিদা পূরণের জন্য মনিমিক্স খাওয়ানো অত্যন্ত জরুরী। সমাবেশে একজন উপকার ভোগী মা তার বক্তব্যে উল্লেখ করেন মনিমিক্স একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি পাউডার যেহেতু এই খাবারটি মায়ের ইচ্ছার উপর নির্ভর করে তাই প্রতিটি মা খাওয়ালে উপকার আশা করা যায়। তবে সঠিক উপকার পেতে হলে নিয়ম মেনে শিশুর বয়স ৬ মাস থেকে ৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (১টি করে ২ মাস এরপর ৪ মাস বিরতি ঠিক একই নিয়মে) খাওয়াতে হবে। সেশনে ১০ জন মা কে নতুন দিনের পক্ষ থেকে ১টি বাটি এবং চামচ প্রদান করা হয়। সেশনটি পরিচালনা করেন বীনা রাণী নাথ এবং পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন নতুন দিনের ফিল্ড সুপারভাইজার কাজী ওয়াহিদা। উক্ত সেশনে গোল্ড স্টার মেম্বার কাকলী আচার্য্য ১০টি মনিমিক্স বিক্রয় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com