মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে ইউএনও’র হস্তক্ষেপে দখলমুক্ত হল সরকারী জায়গা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার হস্তক্ষেপে উদ্ধার হল সরকারী সম্পত্তি। গতকাল ইউএনও মাসুদ রানা উপস্থিত থেকে ৮ নং খাগাউরা ইউনিয়নের তাজপুর মৌজার ১৩.০৬ একর সরকারি খাস জমি অবৈধ দখল উচ্ছেদ করেন। উক্ত জমির একাংশে অবস্থিত ২টি পুকুরের পাড় কেটে দেয়া হয় এবং ১৪০টি গাছ (আকাশমণি, মেহগনি, শিমুল) সরকারি হিসেবে চিহ্নিত করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, সার্ভেয়ার আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সম্পর্কে ইউএনও মাসুদ রানা বলেন, যারা অবৈধভাবে সরকারী জায়গা দখল করে আছে তাদেরকে চিহ্নিত করতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্য্যায়ে কাজ করা হচ্ছে। অবৈধ দখলদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com