বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আলাউদ্দিন জেহাদির মুক্তির দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মুফতি আলাউদ্দিন জেহাদির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মাধবপুর ও বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে মাধবপুর উপজেলা উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল ও গুনিয়াউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী ও ইসলামপুর দরবার শরীফের পীরজাদা ফয়সাল মাহমুদের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত অনুসারীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেয়। পরে উপজেলা পরিষদের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে তারা অবস্থান নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদির উপর থেকে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং অবরোধ করেন। এ সময় বক্তব্য রাখন আহলে সুন্নাত ওয়াল জামাত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল পীরজাদা সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী ও ইসলামপুর দরবার শরীফের পীরজাদা ফয়সাল মাহমুদ, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মওলানা এম জাকিউর রহমান কাদরী প্রমুখ। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে। মানববন্ধনে পীরজাদা জুবায়ের কামাল বলেন, দ্রুত সময়ের মধ্যে মুফতি আলাউদ্দিন জেহাদির নিশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার না করা হলে আরো বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com