মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

উত্তর সাঙ্গরে বড় ভাইয়ের কান ছিড়ে নিয়ে গেছে ছোট ভাই-বোন

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আক্কাস আলী নামের এক ব্যক্তির কান কামড়ে ছিড়ে ফেলেছে তারই ছোট ভাই ও বোন। এ ঘটনা নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। আহত অবস্থায় আক্কাস আলী (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মফিল মিয়ার পুত্র আক্কাস আলীর সাথে তার ছোট ভাই মুখলেছ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত বুধবার দুপুরে মুখলেছ মিয়া ও তার ছোট বোন মিনারা বেগম আক্কাস আলীকে ঝাপটে ধরে তার ডান কান কামড়ে ছিড়ে ফেলে। শুধু তাই নয় এক পর্যায়ে তাকে মারধোর করে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যক্তি গতকাল বৃহস্পতিবার বানিয়াচং থানায় মামলা করেছেন। এ ব্যাপারে ওসি এমরান হোসেন জানান, অভিযোগ পেয়েছি, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com