মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে স্বস্তির বৃষ্টি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ গতকদিন ধরেই প্রচণ্ড তাপদাহ চলছিল হবিগঞ্জে। অবশেষে এক ফসরা বৃষ্টি সেই তাপদাহ থেকে মুক্তি দিয়েছে হবিগঞ্জের মানুষকে। খরতাপে দগ্ধ শহুরে জীবনে স্বস্তি মিলেছে খেটে খাওয়া মানুষের। রোববার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই দীর্ঘ প্রতিক্ষার সেই বৃষ্টি ভিজিয়ে গেল গোটা শহরকে। সাথে শীতল করে গেল মানুষের খড়তাপে দগ্ধ দেহ-মনকে। মাত্র কয়েক মিনিটের বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই শীতল হলেন শহরবাসী। হাই-হোতাশ কমিয়ে ব্যস্ত জীবনে যেন পূণরায় নেমে এসেছে গতিময় কর্ম-চাঞ্চল্যতা। শুধু হবিগঞ্জ শহরে নয়, জেলার বিভিন্ন উপজেলাকেও এক ফসরা বৃষ্টি শীতল করে গেছে। প্রচন্ড গরমে নাভিশ্বাস হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বাহিরে কাজ করাতো দূরের কথা, ঘরে থেকেও প্রাণ যায় যায় অবস্থা। এ দূর্বিসহ অবস্থায় ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে দাড়ায় বিদ্যুতের ভেলকিবাজি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নাজেহাল অবস্থায় দাড়িয়েছে স্বাভাবিক জীবন-যাত্রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com