মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জে নিয়ে আসায় কৃষক লীগ নেতা মাহফুজের নেতৃত্বে আবু জাহির এমপিকে সংবর্ধনা ও আনন্দ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ৭ম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে হবিগঞ্জে। ইতিমধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাশ হয়েছে। হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপদান করতে যাচ্ছেন হবিগঞ্জের বারবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সেই শুভ সংবাদে হবিগঞ্জ শহরে বিশাল আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএ মাহফুজের নেতৃত্বে শতশত নেতাকর্মী। হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড অনন্তপুর এলাকা থেকে বিশাল আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে অনন্য ভূমিকা রাখায় হবিগঞ্জ সদর আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে তার বাসায় গিয়ে সংবর্ধনা দেয়া হয়। কৃষকলীগের পক্ষ থেকে দেয়া হয় উন্নয়নের প্রতীক নৌকা। এসময় জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্জ হুমায়ূন কবির রেজা, জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ আলমগীর দেওয়ান, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শামাল আহমেদ, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আমিন প্রধান, কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ জহিরুল ইসলাম ইমন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জামাল তালুকদার, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক হেলাল মিয়া, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহিন মিয়া, পৌর কৃষকলীগ নেতা ওয়াহিদ আলী, প্রমূখ উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে এমপি এডভোকেট আবু জাহির বলেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টিত হওয়ায় সার্বিকভাবে হবিগঞ্জবাসী উপকৃত হবে। কৃষি বিজ্ঞানী বের হয়ে দেশের কৃষিতে শিক্ষার্থীরা অবদান রাখবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলাদেশের ছাত্ররা নয় বিদেশের ছাত্ররাও পড়তে আসবে। হবিগঞ্জের অবকাঠামোরও উন্নয়ন হবে। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com