বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সিএনজি মুখোঁমুখি সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নিকটে সিএনজি (অটোরিক্সা) মুখোঁমুখি সংঘর্ষে উভয় গাড়ীতে থাকা চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন আউশকান্দি জেআইসি স্যুট লিমিটেড এর গার্মেন্টকর্মী উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের তাছলিমা বেগম (১৮), আকলিমা বেগম (১৭), রানী বেগম (১৫), রীনা বেগম (২০), লালাপুর গ্রামের রেশমি বেগম (২১) ও গাড়ী চালক প্রজাতপুর গ্রামের সাদ্দাম হোসেন (৩০)। এদিকে অপর সিএনজিতে থাকা আহত ৪ জনের মধ্য ১ জনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উল্লেখিত আহতরা আউশকান্দি জআইসি স্যুট লিমিটেডের গার্মেন্টস শ্রমিকরা একটি সিএনজি (অটোরিকশা) যোগে ইনাতগঞ্জ যাচ্ছিলেন। দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নিকটে এসে পৌছলে অপরদিক থেকে আসা সৈয়দপুরগামী একটি সিএনজির সাথে মুখোঁমুখি সংঘর্ষে হয়। এতে উল্লেখিত যাত্রী আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com