বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে অটোরিক্সার নাম্বার প্লেইটের দাবিতে গণসংযোগ ও পথসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধসহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটো রিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন হবিগঞ্জ জেলার আয়োজনে গতকাল বিকাল ৪টা থেকে উমেদনগর, আলমবাজার পয়েন্ট, কামড়াপুর পয়েন্ট, আনোয়ারপুর বাইপাস পয়েন্টে পৃথক পৃথক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক ও অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সংগঠক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আন্দোলন পরিচালনা কমিটির সংগঠক আব্দুল কাইয়ুম, ধনু মিয়া, ব্যবসায়ী রাইমুল ইসলাম চৌধুরী, আন্দোলন পরিচালনা কমিটির নেতা ছালেক মিয়া, আব্দুল বারিক, হিরা মিয়া, আব্দুল জব্বার, আব্দুল গণি, জাহির মিয়া, সামছুর রহমান, মাসুক মিয়া, আরব আলী, সুহেল মিয়া, আলাউদ্দিন প্রমুখ।
পথসভায় বক্তাগণ বলেন, শহরব্যাপী মিছিল সমাবেশ সফল করার লক্ষ্যে ৭ দফা দাবিতে এই পথসভা অনুষ্টিত হয়। আগামী ১৩ সেপ্টেম্বর শহরের দক্ষিণ অঞ্চলে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচীতে সকল শ্রেণী পেশার মানুষদেরকে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com