শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে গাছের সাথে ম্যাক্সির ধাক্কা লেগে হেলপার নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০১৪
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া এলাকায় যাত্রীবাহী ম্যাক্সি উল্টে এর হেলপার নিহত হয়েছে। নিহত হেলপার বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের কাজর গোপের ছেলে রুবেল গোপ (১৮)। গতকাল দুপুর ২টার দিকে ২টায় হবিগঞ্জ-ইকরাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে-হবিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি ম্যাক্সি বানিয়াচং উপজেলার ইকরাম যাচ্ছিল। পথিমধ্যে নয়া পাথারিয়া এলাকায় ম্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ম্যাক্সি হেলপার রুবেল নিহত হন। পরে খবর পেয়ে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এস আই) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com