বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইকরাম-সুজাতপুরের হাওরে বিষপ্রয়োগ মরে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইকরাম-সুজাতপুরে মধ্যবর্তী স্থানে সিঙ্গারবিলসহ কয়েকটি হাওরে বিষঢেলে প্রায় কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে একদল দুর্বৃত্ত। ফলে ওই এলাকার মানুষ মৎস্য আহরণ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। জানা যায়, সুজাতপুর-ইকরাম, বাল্লা, শতমুখা, বাজুকাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলেরও বিভিন্ন হাওরাঞ্চলের মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন ওই মৎস্যজীবিসহ স্থানীয় মানুষ। এসব মাছ হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিন্তু গত সোমবার রাতে কে বা কারা ওইসব স্থানের হাওরে বিষ ঢেলে দেওয়ার ফলে ওই অঞ্চলের হাওরগুলির পানি বিষাক্ত হওয়ায় মাছ মরে ভেসে উঠছে। এসব বিষাক্রান্ত মাছ খেয়ে হাওরে থাকা অন্য প্রাণীরা অসুস্থ হয়ে পড়েছে। জানা গেছে ওই এলাকায় চাঁদের হাসি মৎস্যজীবি সমবায় সমিতি ও সিঙ্গারবিল মৎস্য সমবায় সমিতি রয়েছে। বেশকিছুদিন ধরে সিঙ্গারবিল সমিতির আওতাধীন রয়েছে হাওরের বিলগুলি। সম্প্রতি চাঁদের হাসি সমিতি সরকারের নিকট লিজের জন্য আবেদন করে। কিন্তু তারা লিজ পায়নি। তারা আদালতে মামলাও করে। কিন্তু মামলা পায় সিঙ্গারবিল সমবায় মৎস্যজীবি সমিতি। গত সোমবার গভীর রাতে কে বা কারা হাওরে বিষ প্রয়োগ করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষেও আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করি। তবে যারা এ কাজটি করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com