মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে চুরির ৪ ঘন্টার মধ্যে গরুসহ ২ চোর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ জেলার বাহুবল উপজেলায় চুরি যাওয়ার গরু ৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে উপজেলার বাহুবল-নন্দনপুর রোডের কলেজ সংলগ্ন স্থান থেকে চুরিকৃত গরুসহ ২ চুরকে হাতেনাতে আটক করে পুলিশ ।
আটককৃত গরু চোররা হল বাহুবল উপজেলার শিবপাশা গ্রামের মৃত আব্দল মতলিবের পুত্র মোস্তফা আলী (৩৫) এবং চুনারুঘাট উপজেলার সিংহপাড়া (পাকুড়িয়া) গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র জমির আলী (৪৫) কে গরুসহ হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার উপজেলার লামাতাশি ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র লিল মিয়া প্রতিদিনের ন্যায় রবিবার রাতে তার গোয়াল ঘরে গরু তালাবদ্ধ রেখে ঘুমিয়ে পড়েন। মধ্যে রাতে লিল মিয়া বাহিরের শব্দে ঘুম ভেঙে গেলে দরজা খোলে ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের দরজা খোলা থাকতে দেখেন। এ সময় তিনি গোয়াল ঘরে প্রবেশ করে তার গরু দেখতে না পেয়ে সাথে সাথে বাহুবল মডেল থানায় মৌখিক ভাবে এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথে সোমবার ভোর রাতে এসআই ফুয়াদ আহমেদ ও এএসআই রিয়াদ হোসেনের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাহুবল-নন্দনপুর রোডে অভিযান পরিচালনা করে। এ সময় বাহুবল-নন্দনপুর রোডের কলেজ সংলগ্ন স্থান থেকে সিএনজি যোগে পাচারকালে চুরি হওয়া গরু ও মোস্তফা মিয়া ও জমির আলীকে আটক।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির সাথে জড়িত মোস্তফা ও জমির কে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসা বাদে এই ঘটনার সাথে জড়িত ২/৩ জনের নাম প্রকাশ করেছে। তাদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com