বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শ্রীমঙ্গলের একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী করোনা পজিটিভ

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর করোনা ধরা পড়েছে। সোমবার রাতে আসা রিপোর্টে তার কোভিড ১৯ পজিটিভ সনাক্ত হয়।
এই করোনা পরিস্থিতিতে তিনি বিগত মার্চ মাস থেকেই ঝুঁকি নিয়ে সমাজ সচেতনতার কাজ করে চলেছেন এবং করোনাকালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছেন। সংলাপ টোয়েন্টিফোর ডটকমকে ফোন করলে তিনি জানান করোনা পজিটিভ হওয়ার কথা। বর্তমানে তিনি সবুজবাগ আবাসিক এলাকার নিজ বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।এখন পর্যন্ত তার শরীরে স্বাস্থ্য অবনতির কোনও প্রকাশ নেই।
এর আগেও গত মে মাসে একবার টেস্ট করালে তখন তার ফলাফল নেগেটিভ এসেছিলো। তিনি সবার নিকট রোগমুক্তির জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com