মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমনের পিতা চুনারুঘাট বাজারের ধান চালের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার পাইপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
জানায় উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন, চৌধুরী শামছুন নাহার, শামছুজ্জামান শামীম, রজব আলী ও রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারি সাইফুল ইসলাম রুবেলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রসঙ্গ, গত সোমবার সন্ধায় গনেশপুর নিজ বাড়িতে আলহাজ্ব আবুল কালাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইন্নালিল্লাহি….রাজীউন। মৃতকালে তার বয়স ছিল ৬৫ বছর। আবুল কালাম মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, নাতী-নাতীন, অসংখ্য গুনগাহী ও আত্মীয় স্বাজন রেখে গেছেন। এর মধ্যে বড় ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম ও ছোট ছেলে উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চুনারুঘাট সাংবাদিক ফোরামের নেতৃত্ববৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com