মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে অর্থদণ্ড প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৯৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে বিভিন্ন অপরাধে ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বুল্লা বাজার, কালাউক ও বামৈ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা। এ সময় ময়লা ও নোংরা পরিবেশে হোটেল পরিচালনা, মুখে মাস্ক না পড়া এবং অতিরিক্ত যাত্রী নিয়ে বাস চালানো অপরাধে ৩টি মামলায় ৬ জনকে ১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ইউএনও লুসিকান্তÍ হাজং বিভিন্ন গ্যাস সিলিন্ডার দোকানে বাসা বাড়িতে ব্যবহার করা হয় এমন সিলিন্ডারের মূল্য বিষয়ে কাগজপত্র মনিটরিং করেন। জনগণের উদ্দেশ্যে সরাসরি হ্যান্ডমাইকে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া উপজেলা প্রশাসনের প থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com