বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আদমপুরে নিরীহ জেলেকে কুপিয়ে নৌকা ও জাল লুন্ঠন করেছে সশস্ত্র ডাকাতদল

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে নিরীহ জেলের উপর ডাকাতদল সশস্ত্র হামলা চালিয়েছে। এতে অষ্টগ্রাম উপজেলার আদমপুর বালুচরের মৃত মেরাজ মিয়ার ছেলে এনাম মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত এনাম মিয়াকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ডাকাতদল প্রায় দুই লক্ষ টাকার নৌকা ও জাল ছিনিয়ে নেয়। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই উপজেলার আদমপুর গ্রামের ইছাপুর এলাকার নদীর পাশে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, গত শনিবার রাত ২টার দিকে জেলে এনাম মিয়া কালনী নদীর একটি শাখা নদীতে মাছ ধরছিলেন। এ সময় আশপাশের কয়েকটি গ্রামের চিহ্নিত অপরাধীর ১৫/২০ জনের একটি দল দা-কিরিচ নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা নৌকা ও জালসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠন করে। হামলাকারীদের চিনে ফেলায় তারা এনাম মিয়াকে কুপিয়ে মারাত্মক ক্ষতবিক্ষত করে। হামলাকারীদের মধ্যে রয়েছে লাখাই উপজেলার শিবপুর গ্রামের মুতু মিয়ার ছেলে এরশাদ মিয়া, একই এলাকার লাল মিয়ার ছেলে রাশিদ মিয়া, সিদ্দিক মিয়ার ছেলে নুর আলম, আওয়াল মিয়ার ছেলে কবির মিয়া, অষ্টগ্রাম উপজেলার নুরপুর-নালিতাকান্দা গ্রামের সামসু মিয়ার ছেলে সাখাওয়াত মিয়া, লতিফ মিয়া ছেলে মুখলেছ মিয়া, মহারাজ মিয়ার ছেলে শাহীন মিয়া, গিয়াস উদ্দিন মিয়ার ছেলে শরফ উদ্দিন, আক্কাছ মিয়ার ছেলে রবিউল মিয়া, জাহান উদ্দিনের ছেলে একরাম মিয়াসহ আরো কয়েকজন।
এ ব্যাপারে আহত এনাম মিয়ার স্বজনেরা জানান, এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় ডাকাতি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com