বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪১০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ৫ ব্যবসা প্রতিষ্টানের মালিকদের ৫ হাজার টাকা জরিমানা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে আজমিরীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে স্বাস্থ্যবিধির উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় সংক্রামক রোগ আইন, ২০১৮ অনুসারে জরিমানা করেন ফার্মেসী মালিক মোঃ আব্দুল্লাহ খানকে ১হাজার, কনফেকশনারী ছোটবাবুকে ৫শত, কাপড়ের দোকান মালিক মোঃ রবিন মিয়াকে ৫শত, টমটম চালক বায়েজিদ মিয়াকে ১হাজার ও মেশিনারিজ ষ্টোর মালিক মানিক দেবকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয় এবং উপস্থিতদের মাস্ক পরিধানে বাধ্য করা হয়।
অভিযানে সহযোগিতা করেন এসআই বিদ্যুত কুমারের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com