বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০১৪
  • ৫২০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা সময়মত সোনালী ব্যাংক কর্তৃক বেতন ভাতা না পাওয়াতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকাল ১১টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আউয়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মতিন, সত্যেন্দ্র চন্দ্র দেব, মোঃ ফরিদ মিয়া, সুজিত চন্দ্র দেব, মোঃ আব্দুস সামাদ আজাদ, নূরুল ইসলাম, শেখ জামাল আহমদ, ফজলুল হক আবিদ, সাইফুর রহমান, শামছুল হক, দিলীপ কুমার দেব, মোঃ নাসির উদ্দিন, হারুনুর রশীদসহ অনেকেই।
উল্লেখ্য যে, চুনারুঘাট উপজেলার সকল বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ের বেতন ভাতা প্রদান করে চুনারুঘাট সোনালী ব্যাংক। গত এপ্রিল মাসের বেতন ১৫ মে দেওয়ার কথা থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ অদ্যাবধি পর্যন্ত মাধ্যমিক শিক্ষকদের বেতন ভাতা প্রদান না করায় মানবেতর জীবন-যাপন করছেন। চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল বলেন, প্রতি মাসেই চুনারুঘাট সোনালী ব্যাংকের গাফলতি ও অনিয়মের কারণে মাধ্যমিক শিক্ষকরা সময়মত বেতন ভাতা পান না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com