বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে মাক্স ব্যবহার না করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দুই ফার্মেসী ব্যবসায়ী, দুই কাপড় ব্যবসায়ী ও দুই মোটরসাইকেল আরোহীর মাস্ক না থাকায় জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকেলে শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। এ সময়, দুইটি মোটরসাইকেলে তিন জন করে যাত্রী ও মাস্ক না থাকায় ৩ হাজার ২০০টাকা, একটি ফার্মেসীতে ব্যবসায়ী ও কাস্টমারের মুখে মাস্ক না থাকায় ১ হাজার ২০০ টাকা, অন্য ফার্মেসীতে ব্যবসায়ীর মাস্ক না থাকায় ৫০০ টাকা, একটি কাপড় দোকানে ব্যবসায়ী ও কাস্টমারের মাস্ক না থাকায় ১ হাজার টাকা ও অন্য একটি কাপড় দোকানে ব্যবসায়ীর মাস্ক না থাকায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন- সরকারি নির্দেশ মেনে মাস্ক ব্যবহার করে শারীরীক দূরত্ব বজায় রেখে ব্যবসা বাণিজ্য করা যাবে। আর নির্দেশনা না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com