সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে প্রতি পক্ষের হামলার আহত ৪

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গাছ কাটাকে কেন্দ্র করে নবীগঞ্জের বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে প্রতি পক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন, কলি বেগম (১৯), ডলি বেগম (২৮), মাসুক মিয়া স্ত্রী মুবিনা বেগম (৪৫) ও পুত্র রাজু মিয়া (১৬)। তন্মধ্যে মুবিনা ও রাজুকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, মাসুক মিয়া ও আব্দুল আহাদের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে আব্দুল আহাদ ও তার ছেলে লায়েক মিয়া, রাহেল মিয়া এবং আব্দুল আহাদের চাচাতো ভাই মুকিত মিয়া গত রবিবার মাসুক মিয়ার বাড়িতে গাছ কাটতে যায়। এতে মাসুক মিয়ার স্ত্রী ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ি ভাংচুর এবং স্বর্ণ, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com