বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ইউপি সদস্য হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের পশ্চিম পুকড়া গ্রামের ইউপি সদস্য অরুন কুমার দাশ হত্যার মামলার আসামী অঞ্জন আচার্য্য (২৯) কে গ্রেফতার করেছে পিবিআই সদস্যরা। মঙ্গলবার ভোরে ঢাকার লালবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক ফরিদুল ইসলামের নেতৃত্বে পিবিআই একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অঞ্জন আচার্য্য পশ্চিম পুকড়া গ্রামের অনুকূল আচার্য্যের পুত্র।
পিবিআই সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি দিনের বেলা ইউপি সদস্য অরুন কুমার দাশ পুকড়া ইউনিয়নের কবিরপুর গ্রামে তার আত্মীয়ের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যান। সেখান থেকে রাতে বাড়িতে ফেরার জন্য রওয়ানা দেন। পরদিন ১০ ফেব্রুয়ারি পশ্চিম পুকড়া গ্রামের একটি পুকুর পাড়ে স্থানীয় লোকজন তার রক্তাক্ত লাশ দেখে এ বিষয়টি নিহত অরুন দাশের পরিবারকে অবগত করে। পরে বানিয়াচং থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় বানিয়াচং থানা পুলিশ হত্যা মামলা নিলেও মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে আদালত পিবিআইতে প্রেরন করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, অরুন দাশ হত্যার রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত অঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ রিমান্ডের আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com