বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য আবারো বৃদ্ধি পেয়েছে। করোনার কারণে কিছুদিন থেমে থাকলেও এখন আবার নতুন করে মাথাছাড়া দিয়ে উঠেছে দালালরা। অভিযোগ রয়েছে, দালালদের নিয়ন্ত্রণ করছে হাসপাতালের আশপাশে থাকা অসাধু ফার্মেসী মালিক ও হাসপাতালের কিছু কর্মচারীরা। গত জানুয়ারি মাসে হাসপাতালের এক সভায় দালালদের তালিকা তৈরি করে প্রশাসনের নিকট দেয়া হয়। পুলিশ কয়েকজন দালালকে ধরে জেল জরিমানা করে। এরপর কিছুদিন থেমে থাকে তারা। করোনার সময়েও কিছুদিন বন্ধ থাকে দালালি। এখন আবার শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার একমাত্র চিকিৎসা সেবার স্থান হলো এই হাসপাতাল। প্রতিদিন বিভিনস্থান থেকে শত শত রোগীরা এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু জরুরি বিভাগে আসার সাথে সাথে দালালদের খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। আবার কোনো কোনো ফার্মেসীর সাথে দালালদের চুক্তি থাকে রোগীকে ফার্মেসীতে নিয়ে গেলেই কমিশন পাওয়ার। তাদের খপ্পরে পড়ে এসব ফার্মেসীতে রোগীরা গেলে দ্বিগুন দামে ওষুধ বিক্রি করা হয়। জরুরি বিভাগের ডাক্তার এবং স্টাফদের সামনেই দালালরা চিকিৎসাপত্র নিয়ে টানাটানি শুরু করে। এরপরও কোনো প্রতিবাদ না করে দালালদের সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আরএমও ডাক্তার শামীম আরা জানান, হাসপাতালে দালাল প্রবেশ নিষেধ। যদি কেউ প্রবেশ করে এরকম কাজ করে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com