বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪৮৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশনূভা নাশতারান এর নেতৃত্বে মাধবপুর বাজারে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যায়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জনসম্মুখে এসব অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com