বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চলতি বছরে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও ফি মওকুফের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্র মেস ভাড়া ৫০ ভাগ কমানোর রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরের বেতন ও ফি মওকুফ, অনলাইন কাসের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা, বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সেবা প্রদানসহ ৫ দফা দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষা অধিকার আদায় আন্দোলন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (গোপনীয়) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। রাজিব রায় রাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন আদিত্য রায় সানি, প্রসেনজিত চন্দ্র দেব, আকাশ তালুকদার, রমজান আলী, শ্রাবনী রবি দাশ, রাহুল রবি দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com