বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে নির্বাচন কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার ভাড়া বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ৬ভরি স্বর্ণ, ৪ ভরি রোপা, একটা ট্যাপ ও নগদ ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জান শ্যামলী আবাসিক এলাকার একটি প্ল্যাটে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার বাসা তালা দিয়ে তিনি স্বপরিবারে গ্রামের বাড়ি নরসিংদী চলে যান। গতকাল রোববার সকালে এসে তিনি তালা ভাঙা ও বাসার দরজা খোলা দেখতে পান।
ভিতরে প্রবেশ করে দেখতে পান স্টিলের আলমারি ও ওয়ারড্রবের ডয়ার খোলা এবং কাপড় ছোপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোরেরা আলমারি ও ওয়াড্রবে রাখা স্বর্নের গলার নেকলেস, চেইন দুটি, রকেট একটি, কানের টানা একটি, কানের দুল ৪টি, আংটি ২টিসহ মোট ৬ভরি স্বর্ণালংকার ও ৫ভরি রোপ্য, একটি ট্যাব ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। তবে কখন এ চুরি হয়েছে এ ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না। এব্যাপারে নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জান বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদেও গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com