বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৩১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’ প্রতিপাদ্য সামনে নিয়ে আমেরিকা প্রবাসী তাসলিমা শামীম লিমার পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টায় লাখাই উপজেলার মনতৈল গ্রামে শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারে মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলে জনপ্রতি ৭শ টাকা করে বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে সারাদেশে কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এমন সংকটপূর্ণ সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাসলিমা শামীমের পরিবার। ব্যাংকার আলমগীর আহমেদের সঞ্চালনায় নগদ অর্থসহায়তা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, বুল্লা বাজারের ব্যবসায়ী আলমগীর প্রমুখ।
উল্লেখ্য, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় উপজেলার গোপালপুর গ্রামের আসুলতা নামে অসহায় এক বৃদ্ধার সংবাদ প্রকাশিত হলে প্রবাসী তাসলিমা শামীমের পরিবারের পক্ষ থেকে আজীবন ওই বৃদ্ধাকে ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com