মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় শাহানুর মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে রাব্বি আহমেদ (২০) নামের এক মাদক বিক্রেতা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি ওই গ্রামের চাঁন মিয়ার পুত্র। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ফজলুল হকের পুত্র রাব্বি গ্রামে মাদক বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে শাহানুরের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় রাব্বি ও তার লোকজন শাহানুরকে পিটিয়ে আহত করে। শাহানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com