বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাদক নির্মুলে উমেদনগর ও যশেরআব্দা এলাকায় সদর থানা পুলিশের মিটিং

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর মধ্যহাটিতে এলাকার মাদক নির্মুল সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২২ জুলাই দুপুরে ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম পিপিএম-সেবা, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী।
প্রধান অতিথি রবিউল ইসলাম তার বক্তব্যে মাদকের কুফল সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সমাজের জন্য বোঝা হয়ে দাড়ায়। বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি’র নির্দেশনায় দেশব্যাপী মাদক নির্মূলের জন্য সামাজিক আন্দোলন ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেক পরিবারের সন্তান সন্ধ্যার পর যেন বাহিরে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো যায়। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, পৃষ্টপোষকদের ব্যাপারে নির্ভয়ে তথ্য দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
বিশেষ অতিথি মোঃ মাসুক আলী মাদকের বিরুদ্ধে সবাইকে স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও পৃষ্টপোষকদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
সভায় এলাকারবাসী পক্ষে বক্তব্য রাখেন নূর ইসলাম, হাবিবুর রহমান, ফরহাদ হোসেন, সমুজ আলী, সম্রাট খান, আবুল কাশেম রুবেল, বুলবুল আহমেদ প্রমুখ। সভায় উপস্থিত কাউন্সিলর আবুল হাশেম সহ এলাকাবাসী তাদের এলাকা মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com