বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বশির মাস্টার আর নেই ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ বশির মাস্টার আর নেই। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৫টা ২০মিনিটে সিলেট ডেল্টা স্পেশালিজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী যখন বাংলার মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু করে সেই সময় ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধা বশির মাস্টার মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় তার গ্রামের বাড়ি বাউসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার নামাজের পূর্বে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ বশির মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। মরহুমের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দীন বীর প্রতীক, বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ কাওছার আহমেদ ও মরহুমের প্রথম সন্তান মোস্তাক আহমেদ। জানাজায় ইমামতি করেন, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. শাহনুর আহমেদ আজাদী। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩পুত্র, ১কন্যা সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com